ইউআইটিএস-এ ডিসপ্যাচ প্রোগ্রামের প্রতিনিধিদের সাথে বৈঠক
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) সমর্থিত 'DAEJAYON KOICA স্বেচ্ছাসেবক গ্রুপ ডিসপ্যাচ প্রোগ্রাম'-এর প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর এক দল শিক্ষক।
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কোরিয়া DAEJAYON KOICA থেকে প্রতিনিধি দলটি সম্প্রতি এই বৈঠকে অংশগ্রহণ করে।
সম্প্রতি সভায় ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে গ্রিন স্কুল, গ্রিন ক্যাম্পাস এবং গ্রিন ওয়ার্ল্ড উদ্যোগের উপর।







